ওয়ানবাংলানিউজ: ব্রিকলেইন জামে মসজিদ কমিটির উদ্যোগে কমিউনিটির সর্বস্তরের মুসল্লিদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে ৩১ মে বুধবার। এতে স্থানীয় মুসল্লি, ব্যবসায়ী, সাংবাদিক, সমাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে মসজিদের সেমিনার হলে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা।
ব্রিকলেইন জামে মসজিদ ট্রাস্টের সভাপতি আলহাজ্ব সাজ্জাদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আলীর পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের হাই কমিশনার নাজমুল কাওনাইন, প্রথম বাঙালী এমপি রুশনারা আলী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস, মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম।
মসজিদের ফান্ড রেইজিং সফল করার জন্য কমিউনিটির সবার নিকঠ উদাত্ত আহবান জানিয়ে বক্তব্য রাখেন কাউন্সিলের সাবেক লিডার হেলাল উদ্দিন আব্বাস, সাবেক স্পিকার খালেস উদ্দিন আহমদ ,সাবেক মেয়র মর্তুজা আলী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা, সাবেক কাউন্সিলার আবদাল উল্লাহ, শাহগীর বখত ফারুক, নূরুল ইসলাম ,পারভেজ কোরেশী, হরমুজ আলী, আজমল হোসেনসহ অনেকে।
সভায় ঐতিহ্যবাহী ব্রিকলেইন মসজিদ সংস্কার ও বিভিন্ন জায়গায় জরুরী মেরামতের জন্য কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করা হয়। সভায় বলায় মসজিদটি সরকারের লিস্টেট বিল্ডিং হওয়ায় এর কাজ সমূহ ব্যয় বহুল। এজন্য কাউন্সিল ও মসুল্লিদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
এদিকে মসজিদ কমিটির পক্ষ থেকে আগামী ৬ জুন ১১ রমজান এনটিভিতে লাইভ ফান্ড রাইজিং আপিল করা হবে। এতে সর্বস্থরের মুসল্লিদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। আলোচনা সভাশেষে মসজিদের উন্নয়ন ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম।
পরে মুসল্লিদের অংশগ্রহনের মাধ্যমে ইফতার মাহফিল সম্পন্ন হয়।















