খেলাধুলা ডেস্ক: ফাইনাল ম্যাচে ২২১ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কার ইনিংস,বাংলাদেশের টার্গেট ২২২। জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবরে স্বাগতিকদের সংগ্রহ বিনা উইকেটে তিন রান।
দলীয় ৮ রানেই ওপেনার ধানুষ্কা গুনাথিলাকাকে ফেরান স্পিনার মিরাজ। ৯ বলে ২৮ রানের ছোট্ট এক ক্যামিও ইনিংস খেলা কুশাল মেন্ডিসকে ফেরান মাশরাফী। তৃতীয় উইকেটে থারাঙ্গা-ডিকওয়ালার ৭১ রানের জুটি ভাঙ্গেন সাইফউদ্দীন। ৪২ রানে ফেরেন নিরোশান ডিকওয়ালা।
৩৭ তম হাফ-সেঞ্চুরি করে মুস্তাফিজের বলে বোল্ড হন থারাঙ্গা। ফিল্ডিং করার সময় আঙ্গুলে চোট পেয়ে মাঠ ছাড়েন সাকিব আল হাসান। শেষদিকে দারুণ বল করেন রুবেল। ২২১ রানে অল-আউট হয় দিনেশ চান্দিমালের দল। বাংলাদেশ একাদশে খেলছেন মিথুন, সাইফুদ্দিন ও মিরাজ; বাদ পড়েছেন এনামুল বিজয়, নাসির ও আবুল হাসান।















