আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্তের অংশ হিসেবে এ জিজ্ঞাসাবাদ করা হয়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের মুখপাত্রের বরাত দিয়ে, এ খবর জানিয়েছে বিবিসি।
রাষ্ট্রীয় আইনজীবী জেফ সেশনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার প্রথম সদস্য, যাকে এ বিষয়ে সরাসরি জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হলো। জানা গেছে, গেল সপ্তাহে তাকে জিজ্ঞাসাবাদ করে বিচার বিভাগীয় তদন্ত কর্মকর্তারা।
২০১৬ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণায় রাশিয়া সহযোগিতা করেছে কি না, এ নিয়ে তদন্ত করছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এতে নেতৃত্ব দিচ্ছেন এফবিআই এর সাবেক পরিচালক রবার্ট মুয়েলার।
এর আগে, যুক্তরাষ্ট্রের অন্তত ১৭টি গোয়েন্দা সংস্থা রাশিয়ার সম্পৃক্ততার বিষয়টি প্রমাণের দাবি করে।















