ঢাকা সংববাদদাতা: ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র পদে উপ-নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। রায়ের কপি পাওয়ার পর এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।
এর আগে ১৭ই জানুয়ারি নির্বাচন কমিশন ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, দুই সিটির নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। তবে মঙ্গলবার রাতে হাইকোর্ট থেকে ওই আদেশের সত্যায়িত অনুলিপি সংগ্রহের পর জানানো হয়, ডিএনসিসি উপনির্বাচন ছয় মাসের জন্য স্থগিত।
এছাড়া চার মাসের জন্য স্থগিত হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের নির্বাচন।
ডিএনসিসির মেয়র আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া পদে উপনির্বাচন এবং নতুন যুক্ত হওয়া ওয়ার্ডে নির্বাচনের জন্য গত ৯ই জানুয়ারি তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুসারে ২৬শে ফেব্রুয়ারি ভোট গ্রহণের কথা ছিল।














