ঢাকা সংবাদদাতা: রাজধানীর ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহর ছেলে অনিকের মরদেহ উদ্ধার। পুলিশের ধারণা, শনিবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন অনিক।
সকালে সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকলে অনিকের মরদেহ পাওয়া যায়। শেরে বাংলা নগর থানার এসআই শফিকুর জানান, গতকাল রাতে ইন্টারনেটের তার গলায় পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি।
অনিকের শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে, কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সেটি এখনও জানা যায়নি। অনিকের মরদেহ সোহরাওয়ার্দি মেডিকেলে রাখা হয়েছে।
এদিকে, আজ এমপি মুস্তফা লুৎফুল্লাহর সংসদ অধিবেশনে যাওয়ার কথা রয়েছে।















