আবারও প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা হলেন জয়

412

ঢাকা সংবাদদাতা: আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সজীব ওয়াজেদ জয়। আজ মঙ্গলবার (১৫ জানুয়ারি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ওই পদে নিয়োগ দেয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই দায়িত্ব পালনে তিনি প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শ অনুযায়ী কাজ করবেন। এই নিয়োগ খণ্ডকালীন ও অবৈতনিক। প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩(বি)X১)-এ প্রদত্ত ক্ষমতাবলে তাকে এই পদে নিয়োগ প্রদান করেছেন।

উল্লেখ্য, এর আগে ২০১৪ সালেও এই পদে নিয়োগ পেয়েছিলেন জয়। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং জাতির জনক শেখ মুজিবুর রহমানের দৌহিত্র।