ভূমি কমিশন গঠন ও নতুন আইন প্রণয়ন হবে: প্রধানমন্ত্রী

506

ঢাকা সংবাদদাতা: পার্বত্য জনগোষ্ঠীর ভূমির অধিকার প্রতিষ্ঠায় আলাদা ভূমি কমিশন গঠন ও নতুন আইন প্রণয়নের কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার সকালে, রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার মিতিংগাছড়িতে নির্মিত ৪০০০-তম পাড়াকেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, পার্বত্য এলাকায় জীবনযাত্রার মানোন্নয়নে সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। এজন্য, পাবর্ত্য এলাকায় মাদক নয় বরং ফল ও শস্যের চাষ যেন হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া, পার্বত্য এলাকায় স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য ও খাদ্য সংরক্ষণের ব্যবস্থা করবে সরকার।

শেখ হাসিনা বলেন, ছেলেমেয়েরা যেন লেখাপড়া শিখতে পারে সে বিষয় নিশ্চিত করেছে সরকার। দেশের কোনো মানুষ যেন দারিদ্রসীমার নিচে না থাকে সে লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।

এসময়, সবাইকে সমন্বিত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।