মু আব্দুল হামিদ টিপু ম্যানচেস্টার প্রতিনিধি : সিলেটের ঐতিহ্যবাহী এম সি বিশ্ববিদ্যালয় কলেজের ১২৫ বছর পূর্তি এবং বিলেতে বসবাসরত সাবেক শিক্ষার্থীদের নিয়ে পূনর্মিলনী অনুষ্টান করার লক্ষে গত ২৮ শে নভেম্বর বৃহস্পতিবার নর্থ ইংল্যান্ডের সাবেক শিক্ষার্থীদের উদ্দ্যোগে পঞ্চম প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। চেসার এলাকার স্থানীয় কঙ্গলটনের স্থানীয় এক রেস্টুরেন্টে অনুষ্টিত এই সভায় উয্যাপন কমিটির সদস্য সচিব সাবেক ছাত্র কামাল খানের স্বাবলীল সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন এনাম ইসলাম ।

মু: ছদরুল ইসলামের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক ছাত্র হাসানুল চৌধুরী। সভায় সাবেক ছাত্র ফুজায়েল চৌধুরীর শশুরের ইন্তেকালে এক শোক প্রস্তাব গৃহীত হয় এবং মরহূমের রুহের মাগফেরাত কামনা করে দো’য়া কর হয়। সভায় সিনিয়রদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বজনাব মনসুর আহমেদ খাঁন , মালেক আহমেদ এবং মির্জা আসকির বেগ ।
সাবেক শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মহসিন চৌধুরী, লিটন আহমেদ চৌধুরী,প্রভাষক জাকি মোস্তফা টুটুল, তপন জালাল চৌধুরী, সাব্বির আহমেদ চৌধুরী, শাহরিয়ার চৌধুরী, মুহাম্মদ আব্দুল হামিদ টিপু ,শামসুল ইসলাম রাজন, মিজানুর রহমান মিজান এবং শেখ জাফর আহমেদ চৌধুরী সহ অন্যান্যরা। সভায় বিগত সভাগুলোর ধারবাহিক রিপোর্ট এবং সিন্ধান্তের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন সদস্য সচিব মোস্তফা কামাল খাঁন । সভায় সর্ব সম্মতিতে একটি ঝাঁকজমক অনুষ্টান উপহার দেওয়ার লক্ষ্যে বিভিন্ন সাব-কমিটি অনুমোদন করা হয়।

অনুষ্টানে আগ্রহী সাবেক শিক্ষার্থীদের তাদের নাম সহ বিস্তারিত তথ্য ওয়েবসাইট এর মাধ্যমে ( www.mccollegealumniuk.com) নিবন্ধন করার আহ্ববান জানানো হয়। উল্লেখ্য, আগামী বছর সামার টাইমে কলেজটির প্রতিষ্টার ১২৫ বছর পুর্তি উপলক্ষ্যে সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনীর জন্য ব্যাপক প্রস্তুতি হাতে নেয়া হয়েছে। উদ্দ্যোক্তারা বলেন , এই মহা মিলন মেলা নর্থ -ইংল্যান্ডের অভিজাত পাঁচ তারকা ভেনুতে অনুষ্টিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা এম সি কলেজেরসাবেক শিক্ষার্থীদের এক প্লাটফর্মে নিয়ে আসার উদ্দ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে শিক্ষার্থীরা তাদের ব্যাপক আগ্রহ প্রকাশ করে যোগাযোগ শুরু করেছেন।
সভায় সাবেক শিক্ষার্থীদের সবাইকে নিজ নিজ ব্যাচের সহপাঠীদের তথ্য সংগ্রহ করার জন্য অনুরুধ করা হয়। উল্লেখ্য, পূণ্যভুমি সিলেটের বহু ইতিহাস ও ঐতিহ্যের ধারক সিলেট নগরীর পূর্বপ্রান্তে স্বমহিমায় অধিষ্ঠিত উপমহাদেশের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ‘কালের কপোলতলে শুভ্র সমুজ্জ্বল’এম সি কলেজ। কলেজটি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এটি সিলেট শহরের টিলাগড়ে অবস্থিত। এম সি কলেজ বৃহত্তর সিলেটের সবচাইতে প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান । প্রতিষ্ঠাকালের দিক দিয়ে এটি বাংলাদেশে প্রতিষ্ঠিত কলেজগুলোর মধ্যে ৭ম । কলেজটি ১৮৯২ সালে প্রতিষ্ঠিত হয় । সেই সময় থেকে আজ অবধি এম সি কলেজ বৃহত্তর সিলেটের শিক্ষা,সংস্কৃতি ও রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্তপুর্ণ অবদান রেখে চলছে । বর্তমানে প্রায় দশ হাজার শিক্ষার্থী অধ্যায়নরত আছে। ( www.mccollegealumniuk.com)















