লিভারপুলে পুলিশের তাড়া খেয়ে সড়ক দুর্ঘটনা: একজন নিহত

1000

ওয়ানবাংলানিউজ: ইংল্যান্ডের লিভারপুলে পুলিশের তাড়া খেয়ে সড়ক দুর্ঘটনায় বিএমডাব্লিউ গাড়ীর এক আরোহী নিহত হয়েছেন। বিবিসি জানায় সোমবার সকাল সাড়ে ৪টায় লিভারপুলের ওল্ডসোয়ানের প্রেসকোট রোড় ও বেল স্ট্রিটের জংশনের একটি বাস স্টপে এই ঘটনা ঘটে।
গাড়ীর সামনের সিটে বসা ৩০ বছর বয়সী ব্যক্তি হাসপাতালে মারা যান। তবে গাড়ির চালকে ঘটনাস্থল থেকেই আটক রাখা হয়। মার্সিসাইড পুলিশ জানিয়েছে তারা ঘটনাটি ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেইন কমিশনের কাছে হাস্তান্তর করেছে।
পুলিশ কর্মকর্তারা নিহতের পরিচয় নিশ্চিত করতে কাজ করছেন এবং পরে তার নিকট আত্মীয়কে অবহিত করা হবে।