লন্ডনে আবারো অগ্নিকান্ড : ১জনের মৃত্যু

1816

জাকির হোসেন কয়েছ : নর্থ ইস্ট লন্ডনের একটি ভবনে অগ্নিকান্ডে একজনের মৃত্যু হয়েছে বলে খবর প্রকাশ করেছেন ইভিনিং স্ট্যান্ডার্স। খবর বলা হয়েছে এ অগ্নিকান্ডের ঘটনায় আরো ৬জন আহত হয়েছেন। পত্রিকাটি জানায় বুধবার সকালে নর্থ ইস্ট লন্ডনের চিংফোর্ডস্থ পার্কহিল রোড়ের একটি ভবনের প্রথম তলায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ভবন থেকে একজনের মৃতদেহ উদ্ধার করেন। এজন তাদের অগ্নিজেন মাস্ক ব্যবহার করতে হয়। তবে মৃত ব্যক্তি মহিলা না পুরুষ তা প্রকাশ করেনি পুলিশ।

ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে সকাল সাড়ে ৭টায় তারা খবর পেয়ে উক্ত ভবনে যায়। আগুন নিয়ন্ত্রনে আনতে ৬টি ফায়ার ইঞ্চিন ও ৩৫জন ফায়ার ফাইটারের ৯০মিনিট সময় লাগে। কি কারনে আগুন লেগে তা তদন্ত চলছে।