ওয়ানবাংলানিউজ: গত ২৪ ডিসেম্বর রোববার ‘গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে’এর উদ্যাগে বাংলাদেশের ৪৬তম বিজয় দিবস উপলক্ষে পূর্ব লন্ডনের কমার্শিয়াল স্ট্রীটস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত মুক্তিযোদ্ধারা গভীর দু:খ প্রকাশ করে বলেন, ৩০ লাখ শহীদ আর দুই লাখ মা বোনের ইজ্জ্বতের বিনিময় আর আতœত্যাগে অর্জিত স্বাধীনতার সুফল মানুষ ভোগ করতে পারছেনা দেশের মানুষ। মুক্তিযোদ্ধারা আজো অবহেলিত। তারা দেশের রাজনৈতিক দলগুলির মধ্যে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। অন্যতায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি গুম, খুনসহ সব ধরনের অপরাধ নিরসনে বিরোধী রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সরকার ব্যর্থ।
সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারপার্সন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এম এ মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাধীনতা যুদ্ধের ভয়াল দিন গুলোর বিভিন্ন স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযুদ্ধা আবুল কাশেম খান, ডঃ মুজিবুর রহমান, ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান, কবি শিহাবুজ্জামান কামাল, আবু তালহা চৌধুরী, লিয়াকত আলী, আলহাজ ফারুক মিয়া। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক জাকির হোসেন কয়েস।
সভার শুরুতে দেশের জন্য যুদ্ধ করে যারা একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র উপহার দিলেন, সেই সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁদের বিদেহী আতœার মাগফিরাত কামনা করেন।














