ঢাকা সংবাদদাতা: কুমিল্লার দেবিদ্বারে গোয়েন্দা পুলিশ (ডিবি)-র সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছে। এ সময় ডিবি পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
শুক্রবার রাত ৩ টার দিকে ‘বন্দুকযুদ্ধের’ ওই ঘটনায় নিহতরা ডাকাত দলের সদস্য বলে দাবি করছে গোয়েন্দা পুলিশ।
কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম সাংবাদিকদের জানান, মরদেহ দু’টি উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয় পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে জানিয়েছে পুলিশ।















