যশোরে চার বাঘের বাচ্চাসহ ২ জন আটক

884

যশোর প্রতিনিধি: যশোরে একটি প্যারাডো গাড়িতে তল্লাশি করে চারটি বাঘের বাচ্চা উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুইজনকে আটক করেছে পুলিশ।
সোমবার সকাল ১০টার দিকে শহরতলীর চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে একটি প্যারাডো গাড়ি থেকে বাঘের বাচ্চাগুলো উদ্ধার করা হয়।
আটক দুইজনের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ বায়োজিদ বলেন, সকালে চাঁচড়া চেকপোস্ট এলাকায় একটি প্যারাডো গাড়ি তল্লাশি চালানো হয়। সেসময় গাড়ি থেকে চারটি বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। এসময় দুইজনকে আটকও করা হয়েছে।
তিনি বলেন, এই পাচারকারী চক্রটি ঢাকার উত্তরা থেকে বাঘের বাচ্চাগুলো নিয়ে বেনাপোলের দিকে যাচ্ছিল। পথে পুলিশ তাদের গাড়ি তল্লাশি করে এই বাঘের বাচ্চা চারটি উদ্ধার করতে সক্ষম হয়।