সুইজারল্যান্ডের জলাশয়ে সাঁতরে ইতিহাস গড়লেন ব্রিটিশ সুইমার

14

সাইফ হাসান: সুইজারল্যান্ডের সবচেয়ে বড় ১০টি জলাশয় সাঁতরে পাড়ি দিয়ে অনন্য এক ইতিহাস গড়েছেন ব্রিটিশ সুইমার নিল গিলসন। প্রায় ৩৭০ কিলোমিটার দীর্ঘ এই রোমাঞ্চকর পথ অতিক্রম করতে তার সময় লেগেছে দুটি গ্রীষ্মকাল। সবশেষে লেক লেমানে টানা ২২ ঘণ্টার বেশি সময় সাঁতার কেটে তিনি এই অবিশ্বাস্য চ্যালেঞ্জ সম্পন্ন করেন। বিশ্ব রেকর্ড গড়ার পাশাপাশি একটি বিরল স্নায়ুরোগ সম্পর্কে সচেতনতা বাড়াতেই তিনি এই উদ্যোগ নেন।

যুক্তরাজ্যের ডেভনের বাসিন্দা ৪০ বছর বয়সী সাবেক অ্যাথলেট নিল গিলসন প্রথম ব্যক্তি হিসেবে সুইজারল্যান্ডের প্রধান ১০টি জলাশয় সাঁতরে পার হওয়ার গৌরব অর্জন করেছেন। বুধবার তিনি লেক লেমানের ৪৫ মাইল দূরত্ব অতিক্রম করে তার এই মহাকাব্যিক মিশন শেষ করেন। শেষ ২০০ মিটারে তার সঙ্গে যোগ দিয়ে অনুপ্রেরণা জোগায় তার দুই সন্তান লিলি ও জ্যাক।

সুইমার গিলসনের জন্য পুরো পথটি একেবারেই সহজ ছিল না। তীব্র ঠান্ডা পানি, শক্তিশালী ঢেউ এবং শারীরিক ক্লান্তির কারণে অনেক সময় তিনি প্রায় হাল ছেড়ে দেওয়ার উপক্রম হয়েছিলেন। বিশেষ করে রাতের আঁধারে এবং প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকতে তার সহায়ক দল এবং পরিবারের উপস্থিতি বড় ভূমিকা রাখে।

এই অনন্য অর্জনের পেছনে কেবল রেকর্ড গড়াই নয়, বরং ‘প্যানডাস’ নামের একটি স্নায়বিক রোগ সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যও ছিল তার। শৈশবে তার ছেলে জ্যাক এই জটিল রোগে আক্রান্ত হয়েছিল। গিলসন জানান, প্রতিটি কিলোমিটার সাঁতারের পেছনে তার মূল উদ্দেশ্য ছিল এই রোগের ব্যাপারে মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া।

#সুইজারল্যান্ড #রেকর্ড #সাঁতার #aknews #onebanglanews