সাইফ হাসান: পুরুষ সেজে অন্য এক নারীকে প্র*তারণার মাধ্যমে শারীরিক সম্পর্কে জড়ানোর দায়ে কারা*দণ্ড ভোগ করছেন ব্লেড সিলভানো নামের এক নারী। এবার ঠিক একই কায়দায় আরেক নারীর সাথে প্র*তারণা ও যৌ*ন নি*পীড়নের নতুন মামলায় তাকে দো*ষী সাব্যস্ত করেছেন আদালত। ৪৪ বছর বয়সী এই নারী অনলাইন ডেটিং সাইটে নিজেকে সাবেক সেনা কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে নারীদের ফাঁদে ফেলতেন। মঙ্গলবার উত্তর ওয়েলসের কারনারফন ক্রাউন কোর্টের জুরি তাকে ছয়টি যৌ*ন নি*পীড়নের অভিযোগে দো*ষী ঘোষণা করেন। আগামী মাসে এই চাঞ্চল্যকর মা*মলার চূড়ান্ত সা*জা ঘোষণা করা হবে।
আদালত সূত্রে জানা যায়, ব্লেড সিলভানো ‘প্লেন্টি অব ফিশ’ নামের একটি ডেটিং সাইটে ‘হান্টার’ ছদ্মনাম ব্যবহার করে ওই ভুক্তভোগী নারীর সাথে পরিচিত হন। তিনি নিজেকে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন এবং সার্জন হিসেবে দাবি করেছিলেন। ২০২২ সালের নভেম্বর থেকে পরবর্তী জুন মাসের মধ্যে তিনি সবসময় ঘরের আলো কম রেখে ওই নারীর সাথে শারীরিক সম্পর্কে জড়াতেন এবং নিজের শরীরে স্পর্শ করতে দিতেন না।
একবার শারীরিক সম্পর্কের সময় কনডম ছিঁড়ে যাওয়ার মিথ্যা নাটকও সাজান সিলভানো এবং নিজেকে ডাক্তার দাবি করে ভুক্তভোগীকে আশ্বস্ত করেন যে তার গর্ভবতী হওয়ার ঝুঁকি নেই। পরবর্তীতে সিলভানোর কণ্ঠস্বর কিছুটা মেয়েলি মনে হওয়ায় ওই নারীর মনে সন্দেহের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত সিলভানোর দীর্ঘদিনের এক নারী সঙ্গী ফোনে ভুক্তভোগীকে জানান যে, হান্টার নামের মানুষটি আসলে একজন নারী।
ভুক্তভোগী নারী পুলিশকে জানান, এই প্রতারণার কথা জানতে পেরে তিনি মানসিকভাবে অসুস্থ বোধ করেছিলেন এবং শুরুতে এটিকে কোনো রসিকতা মনে করেছিলেন। আদালতে তিনি বলেন, তিনি সবসময় বিশ্বাস করতেন যে একজন স্বাভাবিক পুরুষের সাথেই তার সম্পর্ক রয়েছে এবং তিনি কখনোই কোনো নারীর সাথে সম্পর্কে জড়াতেন না। এর আগে ২০১৬ ও ২০১৭ সালে কেমব্রিজশায়ারে ‘ব্লেড মেন্ডেজ’ নাম ধারণ করে একইভাবে আরেক নারীর সাথে দুই বছর প্রেম ও বাগদান সম্পন্ন করেছিলেন সিলভানো।
পূর্বের ওই ঘটনায় দাড়ি শেভ করার ভুয়া ছবি পাঠানো এবং দাঁড়িয়ে প্রস্রাব করার অভিনয় করে ভুক্তভোগীকে বোকা বানিয়েছিলেন শ্রপশায়ারের বাসিন্দা সিলভানো। পরবর্তীতে ২০১৮ সালের সেপ্টেম্বরে ফেসবুকে তার আসল পরিচয় ফাঁস হয়ে গেলে ২০২৩ সালে কেমব্রিজের আদালত তাকে কারাদণ্ড দেন। নতুন এই ছয়টি যৌন নিপীড়নের ঘটনায় ঝুঁকি মূল্যায়নের পর আগামী মাসে বিচারক জোনস তার চূড়ান্ত সাজা ঘোষণা করবেন।
#যুক্তরাজ্যসংবাদ #আদালত #প্রতারণা #অপরাধসংবাদ #aknews #onebanglanews















