সাইফ হাসান: যুক্তরাজ্যের ব্ল্যাকবার্নের একটি বাড়ি থেকে এক পুরুষ ও এক নারীর মৃ*তদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। হ*ত্যাকাণ্ডের সন্দেহে আনুমানিক চল্লিশ বছর বয়সী এক ব্যক্তিকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে ল্যাঙ্কাশায়ার পুলিশ। সোমবার সকালে হার্ডম্যান স্ট্রিটের একটি বাসা থেকে তাদের লা*শ উদ্ধার করে ঘটনাস্থলেই মৃ*ত ঘোষণা করা হয়। এই অপ*রাধের পেছনে মূল কারণ অনুসন্ধানে সিসিটিভি ফুটেজ ও ফরেনসিক আলামত খতিয়ে দেখা হচ্ছে।
ল্যাঙ্কাশায়ার পুলিশ জানায়, সোমবার সকাল আটটা বিশ মিনিটে তারা খবর পেয়ে দ্রুত হার্ডম্যান স্ট্রিটের ওই বাড়িতে পৌঁছায়। সেখানে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা না গেলেও স্থানীয় বাসিন্দারা বিবিসিকে জানিয়েছেন যে তারা বয়োবৃদ্ধ ছিলেন। ঘটনাস্থল ঘিরে রেখে পুলিশ তাদের তদন্ত কার্যক্রম শুরু করেছে এবং এটি আগামী কয়েক দিন জারি থাকবে।
তদন্তকারী দলের মুখপাত্র জানিয়েছেন, ঘটনাটি ঠিক কী কারণে এবং কীভাবে ঘটেছে তা জানতে পুলিশ নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। তবে এই ঘটনায় আশপাশের সাধারণ মানুষের জন্য বড় ধরনের কোনো বিপদের ঝুঁকি নেই বলে পুলিশ নিশ্চিত করেছে। স্থানীয় বাসিন্দাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকলে তা পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।
এলাকাটি সাধারণত অত্যন্ত শান্ত হিসেবে পরিচিত হওয়ায় এই ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় কাউন্সিলর তেরি মাহমুদ জানান, নিহতদের পরিবার ও পুরো এলাকার মানুষ গভীর শোকে স্তব্ধ হয়ে পড়েছে। ব্ল্যাকবার্নের এমপি আদনান হুসেন এই মর্মান্তিক ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করে কোনো ধরণের গুজব না ছড়িয়ে পুলিশকে তদন্তের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
#যুক্তরাজ্যসংবাদ #ব্ল্যাকবার্ন #জোড়াহত্যা #aknews #onebanglanews















