সাইফ হাসান: যুক্তরাজ্যের স্ট্যাফোর্ডশায়ারে সড়ক দুর্ঘটনার পর এক তরুণকে ছুরিকাঘাতে গুরুতর আ*ঘাতপ্রাপ্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মা\রা গেছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিহত তরুণ ছিলেন অত্যন্ত সদালাপী ও প্রাণবন্ত একজন মানুষ। মর্মান্তিক এই হ*ত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
যুক্তরাজ্যের নিউক্যাসল-আন্ডার-লাইম এলাকার ওরম রোডে শুক্রবার বিকেলে একটি লাল রঙের ফোর্ড ফিয়েস্তা ও ধূসর অডির মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে জরুরি সেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ২০ বছর বয়সী তরুণ জেমি ইভানসকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিকভাবে তাকে প্রাথমিক সাহায্য দেওয়ার চেষ্টা করেন। পরে প্যারামেডিক দল এসে তাকে দ্রুত হাসপাতালে পাঠালেও ছুরির গভীর ক্ষতের কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, গাড়ি দুর্ঘটনার আগেই জেমির শরীরে ছুরিকাঘাত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
স্টোন এলাকার বাসিন্দা জেমির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার পরিবার। স্বজনরা জানান, জেমি ছিলেন এক চমৎকার সন্তান, স্নেহশীল ভাই ও একজন দারুণ মামা। ক্রিকেট এবং শরীরচর্চায় তার প্রবল আগ্রহ ছিল এবং তার উপস্থিতি চারপাশের সবার মুখে সবসময় হাসি ফুটিয়ে তুলত।
ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় এলাকা থেকে ২০ ও ২২ বছর বয়সী দুই যুবককে গ্রেপ্তার করেছে স্ট্যাফোর্ডশায়ার পুলিশ। এছাড়া হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে ১৯ বছর বয়সী আরও এক তরুণকে আটক রাখা হয়েছে। পুরো ঘটনার রহস্য উদ্ঘাটনে একটি অনলাইন তথ্য পোর্টাল খুলে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।
#aknews #onebanglanews #ব্রিটেনসংবাদ #আন্তর্জাতিকসংবাদ















