পরিবারের সাথে ক্যাম্পিংয়ে গিয়ে শিশুর মৃ*ত্যু

77

সাইফ হাসান: যুক্তরাজ্যের স্ট্যাফোর্ডশায়ারে পরিবারের সাথে বনে ক্যাম্পিং করতে গিয়ে তিন মাস বয়সী এক শিশুকন্যার অস্বাভাবিক মৃ*ত্যু হয়েছে। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর পেয়ে দ্রুত জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছালেও শেষ পর্যন্ত শিশুটি মা\রা গেছে। অত্যন্ত হৃদয়বিদারক এই ঘটনায় পুরো স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার সকালে চেসলিন হে এলাকার স্ট্রবেরি লেনের কাছের একটি বনাঞ্চল থেকে জরুরি সেবায় ফোন করা হয়। খবর পেয়ে পুলিশ ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্যারামেডিকরা পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটিকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন। পুলিশ কর্মকর্তা কেটি গ্রেগরি জানান, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং ঘটনাটিকে আপাতত ব্যাখ্যাতীত হিসেবে দেখা হচ্ছে।

যে স্থানে ঘটনাটি ঘটেছে তা কোনো অনুমোদিত ক্যাম্পিং সাইট নয়, তবে স্থানীয় তরুণরা সেখানে প্রায়ই মাছ ধরা বা রাত কাটানোর জন্য তাঁবু ফেলত। ঘটনার পর পুরো এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে। শিশুটির স্মরণে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলের পাশে ফুল রেখে শোক প্রকাশ করছেন।

কাউন্সিলর রবার্ট ডানকান জানিয়েছেন, পুরো এলাকার মানুষ এই ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছেন। তিনি সবাইকে অনুরোধ করেছেন কোনো ধরনের অনুমানভিত্তিক মন্তব্য না করে শোকসন্তপ্ত পরিবার ও উদ্ধারকারীদের প্রয়োজনীয় গোপনীয়তা বজায় রাখতে দিতে। স্থানীয় চার্চ ও এলাকাবাসী সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারটির প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

#aknews #onebanglanews #যুক্তরাজ্যসংবাদ #আন্তর্জাতিকসংবাদ