ব্রিটেনে হঠাৎ বন্ধ একাধিক ট্রেন,যাত্রীদের চরম ভোগান্তি

55

সাইফ হাসান: কারিগরি ত্রুটির কারণে ডেভন ও কর্নওয়াল রুটে একাধিক ট্রেনের শিডিউল বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। দীর্ঘদিন অব্যবহৃত থাকা বহরের সমস্যার কারণে আগামী সপ্তাহ থেকেই এই বিঘ্ন ঘটতে যাচ্ছে। তবে সাময়িক অসুবিধা হলেও সেবার মান উন্নত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

ব্রিটেনের গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে (জিডব্লিউআর) জানিয়েছে, আগামী সোমবার থেকে পেনজান্স এবং প্লাইমাউথ বা এক্সেটারের মধ্যে চলাচলকারী পাঁচটি নিয়মিত ট্রেনের যাত্রা বাতিল থাকবে। ২০২৪ সালে পুরনো ডিজেল ট্রেনের বদলে ব্যয় ও পরিবেশ দূষণ কমাতে ২৬টি ক্লাস ১৭৫ মডেলের ট্রেন যুক্ত করা হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় কোনো কার্যক্রম ছাড়া পড়ে থাকায় ট্রেনগুলোতে এখন নানা ধরনের যান্ত্রিক সমস্যা দেখা দিচ্ছে।

প্রতিষ্ঠানটির দেওয়া তথ্যমতে, গত মে মাসে নতুন সময়সূচি চালুর পর থেকে মোট দেরির প্রায় ১৫ শতাংশ এবং মোট ট্রেন বাতিলের ১৪ শতাংশই ঘটেছে এই নির্দিষ্ট ট্রেনের ত্রুটির কারণে। কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব যাত্রী ইতোমধ্যে টিকিট কেটেছেন তাদের সাথে দ্রুত সরাসরি যোগাযোগ করা হবে এবং শিডিউল প্ল্যাটফর্মগুলো আপডেট করা হবে।

জিডব্লিউআরের ব্যবস্থাপনা পরিচালক মার্ক হপউড জানিয়েছেন, যাত্রীদের হতাশ হওয়া সম্পূর্ণ স্বাভাবিক হলেও সমস্যা স্থায়ীভাবে সমাধানের বিষয়ে তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। মেরামতের পর ত্রুটিহীনভাবে এক হাজার মাইল পরীক্ষামূলকভাবে চলার পরই কেবল এই ট্রেনগুলোকে পুনরায় যাত্রী পরিবহনের জন্য অনুমতি দেওয়া হবে।

#aknews #onebanglanews #ব্রিটেনসংবাদ #আন্তর্জাতিকখবর #রেলসেবা