ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) ১৩৫ জনের মৃত্যু : আক্রান্ত ১২১৮ জন

1628

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আবারো কমেছে। বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) জনের মৃত্যু হয়েছে ১৩৫ জনের। এর মধ্যে মাত্র ১৩দিন বয়সী এক শিশুও রয়েছে। এর আগে গতকাল বুধবার ছিলো ১৮৪জন, মঙ্গলবার ছিলো ২৩৩ জন, সোমবার ছিলো ৩৮ জন, রবিবার ছিলো ৩৬জন। মোট মৃতের সংখ্যা ৪২ হাজার ২৮৮ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১২১৮ জন। গতকাল বুধবার ছিলো ১১১৫ জন, মঙ্গলবার ছিলো ১২৭৯ জন, সোমবার ছিলো ১০৫৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩লাখ ৪৬৯ জন।

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৬২ জন, স্কটল্যান্ডে ২ জন, ওয়েলসে ৫ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।

পৃথক সংবাদ: করোনা মহামারির সময়ে গত তিন মাস যাবত অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে বেশ নমনীয় বৃটেনের হোম অফিস।