যুক্তরাজ্যে অবৈধ যান চলাচল বন্ধ করতে; চালকদের £৭০ জরিমানার সতর্কতা

56

যুক্তরাজ্যে নিউক্যাসল সিটি কাউন্সিল ১ জুলাই থেকে নতুন নো-এন্ট্রি জোন কার্যকর করতে যাচ্ছে, যার আওতায় অবৈধ ‘র‍্যাট-রানিং’ বা বিকল্প রাস্তায় দ্রুত চলাচল বন্ধে ক্যামেরা ব্যবহার করা হবে। হাইড টেরেস এলাকায় দীর্ঘদিনের বাসিন্দাদের অভিযোগের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে নিয়ম ভঙ্গকারী চালকদের সতর্কতামূলক চিঠি পাঠানো হবে। তবে ছয় মাসের গ্রেস পিরিয়ড শেষ হলে নিয়ম ভঙ্গকারীদের £70 জরিমানা গুনতে হবে।

কাউন্সিল জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য আবাসিক এলাকায় অপ্রয়োজনীয় যান চলাচল কমিয়ে নিরাপত্তা বৃদ্ধি করা এবং স্থানীয় পরিবেশকে আরও শান্ত রাখা।