যুক্তরাজ্যে মরণাপন্ন রোগীদের স্বেচ্ছামৃত্যুর অধিকার নিয়ে বিতর্কিত ‘অ্যাসিস্টেড ডাইং’ বিল আবারও হাউস অব কমন্সে উত্থাপন করতে যাচ্ছেন লেবার পার্টির এমপি লরেন এডওয়ার্ডস। গত বছর এমপিদের ভোটে বিলটি পাস হলেও হাউস অব লর্ডসে আটকে যায়।
এডওয়ার্ডস বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সম্মান দেখাতেই তিনি বিলটিকে নতুন সুযোগ দিতে চান। প্রস্তাবিত আইনে ১৮ বছরের বেশি বয়সী মরণাপন্ন ও মানসিকভাবে সক্ষম ব্যক্তিরা বিশেষজ্ঞ প্যানেলের অনুমোদন নিয়ে যন্ত্রণাহীনভাবে জীবনের ইতি টানার সুযোগ পাবেন।
সমর্থকদের দাবি, এটি মৃত্যুপথযাত্রী মানুষকে মর্যাদাপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেবে। তবে বিরোধীদের আশঙ্কা, বিলটিতে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নেই এবং এটি স্বাস্থ্যব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিলটি আবারও পাস হলে লর্ডসের আপত্তি অতিক্রম করার সাংবিধানিক পথও উন্মুক্ত হতে পারে।















