সাগরে সাঁতার কাটতে নেমে ব্রিটিশ পর্যটকের মৃ*ত্যু

20

সাইফ হাসান: যুক্তরাজ্যের ব্ল্যাকপুল স্যান্ডস সৈকতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে এক ব্যক্তির মৃ*ত্যু হয়েছে। সোমবার বিকেলে সাগরে বিপদে পড়ার পর তাকে পানি থেকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও হেলিকপ্টার পাঠানো হয়েছিল। তবে চিকিৎসকেরা তাকে ঘটনাস্থলেই মৃ*ত ঘোষণা করেন।

ডেভন ও কর্নওয়াল পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে স্ট্রিটের ব্ল্যাকপুল স্যান্ডস সৈকতে এক সাঁতারুর বিপদে পড়ার খবর পেয়ে জরুরি সেবা দলকে ডাকা হয়।

সারে অঞ্চলের বাসিন্দা আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তিকে দ্রুত সাগর থেকে তুলে এনে চিকিৎসাসেবা দেওয়া শুরু করেন প্যারামেডিকরা। তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এইচএম কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার তৎপরতায় একটি হেলিকপ্টার, দুটি উদ্ধারকারী দল এবং আরএনএলআই-এর দুটি লাইফবোট দ্রুত পাঠানো হয়েছিল। পুলিশ নিশ্চিত করেছে যে এই মৃত্যুর ঘটনায় কোনো সন্দেহজনক আলামত পাওয়া যায়নি এবং ময়নাতদন্তের জন্য একটি প্রতিবেদন তৈরি করা হচ্ছে।

#যুক্তরাজ্যখবর #সাঁতারুনিহত #আন্তর্জাতিকসংবাদ #aknews #onebanglanews