যুক্তরাজ্যে স্টারমার-সংশ্লিষ্ট অগ্নিসংযোগে দুই ব্যক্তি দোষী সাব্যস্ত

64

লেবার নেতা ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সংশ্লিষ্ট একটি গাড়ি ও দুটি সম্পত্তিতে অগ্নিসংযোগের ষড়যন্ত্রের অভিযোগে দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে লন্ডনের ওল্ড বেইলি আদালত। ইউক্রেনের ২২ বছর বয়সী রোমান লাভরিনোভিচ এবং রোমানিয়ার ২৭ বছর বয়সী স্টানিস্লাভ কারপিউক দোষী প্রমাণিত হয়েছেন। তবে একই মামলায় অভিযুক্ত ইউক্রেনীয় নাগরিক ৩৫ বছর বয়সী পেত্রো পোচিনোক খালাস পান।

আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, রহস্যময় এক রুশভাষী ব্যক্তি ‘এল মানি’ বা ইউক্রেনীয় ভাষায় ‘হ্রোশি’ নামে পরিচিত একজনের কাছ থেকে অর্থের বিনিময়ে এসব হামলার প্রস্তাব পেয়েছিলেন অভিযুক্তরা। রোমান লাভরিনোভিচ আগুন লাগিয়ে দুটি সম্পত্তির ক্ষতি করার অভিযোগেও পৃথকভাবে দোষী সাব্যস্ত হয়েছেন। বিচারক মি. জাস্টিস গার্নহাম দণ্ড ঘোষণার আগ পর্যন্ত দোষী সাব্যস্তদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তাদের সাজা আগামী শুক্রবার ঘোষণা করা হবে।