যুক্তরাজ্যে প্রতি বছর অন্তত ৩২৫ বিলিয়ন পাউন্ড অবৈধ বা ‘ডার্টি মানি’ প্রবাহিত হয় বলে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। এই অর্থের সঙ্গে অর্থপাচার, দুর্নীতি, কর ফাঁকি ও অবৈধ বাণিজ্যের যোগ রয়েছে বলে জানায় ফাইন্যান্স ইনোভেশন ল্যাব।
প্রতিবেদনে বলা হয়, এই অঙ্ক যুক্তরাজ্যের মোট জিডিপির ১০ শতাংশেরও বেশি। যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে অফশোর অঞ্চল ও ক্রাউন ডিপেন্ডেন্সিগুলোসহ হিসাব করলে এই পরিমাণ ৭৮৮ বিলিয়ন পাউন্ড ছাড়িয়ে যায়।
বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি মোকাবিলায় আর্থিক অপরাধ দমনে সরকারি সংস্থাগুলোর সক্ষমতা বাড়ানো জরুরি। পাশাপাশি ক্রিপ্টো সম্পদের ব্যবহার ও কর ফাঁকি রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তদন্ত ও নিয়ন্ত্রণ ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।















