অক্সফোর্ডশায়ারের ঐতিহাসিক বানবুরি ক্রসের কাছে একটি পাবলিক টয়লেটে এক নারীর মরদেহ উদ্ধার করেছে থেমস ভ্যালি পুলিশ। বুধবার সকাল ৮টা ২০ মিনিটে ওয়েস্ট বার স্ট্রিটের ওই স্থানে পুলিশ পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে আপাতত ‘অব্যাখ্যাত মৃত্যু’ হিসেবে তদন্ত করা হচ্ছে। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ সাধারণ মানুষের কাছে তথ্য থাকলে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। তদন্ত চলমান রয়েছে।















