যুক্তরাজ্যে তরুণদের একটি বড় অংশ কর্মক্ষেত্রের সঙ্গে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছে বলে সতর্ক করেছেন সরকারের চাকরি বিষয়ক উপদেষ্টা Alan Milburn। তার মতে, সামাজিক যোগাযোগমাধ্যম ও মানসিক চাপের কারণে বর্তমান প্রজন্ম আগের তুলনায় বেশি উদ্বেগ ও হতাশায় ভুগছে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১০ লাখ তরুণ বর্তমানে শিক্ষা, চাকরি বা প্রশিক্ষণের বাইরে রয়েছে। তাদের অনেকেই মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে কাজ করতে পারছেন না।
মিলবার্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আরও নমনীয় কর্মপরিবেশ ও মানসিক স্বাস্থ্য সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে এটি যুক্তরাজ্যের জন্য বড় অর্থনৈতিক সংকটে রূপ নিতে পারে।















