যুক্তরাজ্যে স্কুলবাসের পাশে বা যাত্রী ওঠানামার সময় ওভারটেক বন্ধে নতুন নিয়ম

51

উত্তর আয়ারল্যান্ডে স্কুলগামী শিশুদের নিরাপত্তা বাড়াতে নতুন সড়ক আইন আনার পরিকল্পনা করছে সরকার। প্রস্তাব অনুযায়ী, যাত্রী ওঠানামার সময় থেমে থাকা বাসকে ওভারটেক করা চালকদের জন্য নিষিদ্ধ করা হতে পারে।

Liz Kimmins জানিয়েছেন, শিশুদের বাসে ওঠানামার সময় দুর্ঘটনার ঝুঁকি কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন প্রস্তাবে বাসের আশপাশে গতিসীমা কমানো এবং সতর্কতামূলক ফ্ল্যাশিং লাইট চালুর বিষয়ও বিবেচনা করা হচ্ছে।

সরকার বলছে, বিশেষ করে গ্রামীণ এলাকায় রাস্তার পাশে বাস থামার সময় শিশুদের নিরাপত্তা বড় উদ্বেগের বিষয়। জনমত যাচাই শেষে নতুন আইন কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।