ওয়ানবাংলানিউজ: ইংল্যান্ডের ম্যানচেস্টারের রচডেল এলাকায় একটি শিল্প এলাকায় রাখা ৩০টি গাড়ী আগুনে ভস্মীভূত করার সন্দেহে ১২ বছর বয়সী এক বালক ও এক বালিকাকে আটক করেছে পুলিশ।
শনিবার বেলা ৭টায় রচডেল এলাকার কর্পোরেশন রোড়ের একটি শিল্প প্রতিষ্ঠানের জায়গায় রাখা ৩০টি গাড়ীতে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়া হয়।
এতে এক ব্যক্তি সামান্য আহত হলে তাকে হাসপাতালে নেয়া হলেও ছেড়ে দেয়া হয়। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রন করে। তবে বাসাতে কিছুটা ধোঁয়াশার সৃস্টি হলে নিকটস্থ বাসিন্দাদের ঘরের জানালা বন্ধ রাখার পরামর্শ দেয়া হয়।















