যুক্তরাজ্যে এপ্রিল মাসে ঋণগ্রহণ বেড়ে ২৪.৩ বিলিয়ন পাউন্ড

28

যুক্তরাজ্যের সরকার চলতি বছরের এপ্রিল মাসে প্রত্যাশার চেয়ে বেশি ঋণ নিয়েছে। দেশটির Office for National Statistics জানিয়েছে, এপ্রিল ২০২৬-এ সরকারের ঋণগ্রহণ দাঁড়িয়েছে ২৪.৩ বিলিয়ন পাউন্ড, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪.৯ বিলিয়ন পাউন্ড বেশি।

বিশ্লেষকদের মতে, উচ্চ মূল্যস্ফীতির কারণে পেনশন ও সামাজিক সুবিধা খাতে ব্যয় বেড়ে যাওয়ায় সরকারের ঋণের চাপ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও রাজনৈতিক অনিশ্চয়তায় বন্ড বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় ঋণের সুদও বেড়েছে।

এপ্রিল মাসে শুধু ঋণের সুদ পরিশোধেই যুক্তরাজ্যকে ১০.৩ বিলিয়ন পাউন্ড ব্যয় করতে হয়েছে, যা এ সময়ের জন্য রেকর্ড। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে ঋণ ও বাজেট ঘাটতি নিয়ন্ত্রণ সরকারে জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।