লন্ডনে সংসদ সদস্য প্রার্থী সামছুল হক চৌধুরীর ঈদ পুন:মিলনী সভা

1797

ওয়ানবাংলানিউজ: সুনামগঞ্জ ২ দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, রাজনীতিবিদ এবং যুক্তরাজ্য শ্রমিক লীগের কার্যকরী সভাপতি জননেতা এড. মো: সামছুল হক চৌধুরীর সৌজন্যে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ জুন, রবিবার পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়।

ঈদ পূণর্মিলনী সভায় যুক্তরাজ্যে বসবাসরত দিরাই-শাল্লাবাসী, শুভাকাাখী ও বন্ধুবান্ধ উপস্থিত ছিলেন। সাবেক ছাত্রনেতা মামশুক সর্দারের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি নেতা প্রফেসর ওমর ফারুক।

দিরাই শাল্লার মুরবিবয়ান এবং যুবকদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজি সিরাজ মিয়া, মাষ্টার আবুল হোসেন, নিজাম উদ্দিন চৌধুরী, সাবেক পুলিশ ইন্সপেক্টর আহবাব মিয়া, জাহান মিয়া, আবুল কাহার, নজরুল ইসলাম, কাউন্সিলর আব্দুল আলী, এম ইকবাল হোসেন, আশিক মিয়া, নিয়াজুল ইসলাম চৌধুরী, আকিকুর রহমান, মিছবা চৌধুরী, আবুবকর খান, মুফতি মৌলানা বুরহান উদ্দিন, শাহিদুলচ্ঞ ইসলাম নজরুল, সফর আলী, আব্দুস ছামাদ, ডা. গিয়াস উদ্দিন, কামরুল ইসলাম, আসাদুজ্জামান, শাহজাহান তালুকদার, খসরু মিয়া, যাবেদ সর্দার, সুশান্ত দাস প্রশান্ত, বদরুল চেচ্ঞৗধুরী, শাফিক মিয়া, আতিকুর রহমান রুবেল, সৈয়দ বেলাল আহমদ, হারিক কামালী, আশুক মিয়া, এনামুল হক চৌধুরী, শাহ কামাল, মির্জা হোসেন, মামুনুর রশীদ, আজিজুল হক চৌধুরী, আব্দুল আজিজ, হোসেন আহমদ সহ প্রমুখ। সভায় বক্তারা বলেন, সামছুল হক চৌধুরী, ছাত্রজীবন থেকে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের পাশাপাশি দলীয় রাজনীতি করে যাচ্চেছন। তাহার মত একজন সত নিষ্ঠাবান ব্যক্তিকে দিরাই-শাল্লার মানুষ জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায়।

সভায় সকলের সর্ব সম্মতি সিদ্ধান্তে আগামী ১৫ই জুলাই রোজ রবিবার দিরাই-শাল্লা উপজেলার যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে মনোনয়ন প্রত্যাশী এড. মো: সামছুল হক চৌধুরীর সমর্থনে নাগরিক সভা অনুষ্ঠিত হবে। নাগরিক সভাটি সফলভাবে সম্পন্ন করতে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।