যুক্তরাজ্যের Somerset-এ একটি সিঙ্কহোল মেরামত করতে গিয়ে বিপাকে পড়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি লরি। রাস্তার নিচের মাটি ধসে পড়ায় লরিটি প্রায় ৪৫ ডিগ্রি কোণে কাত হয়ে গর্তে আটকে যায়।
ঘটনাটি ঘটে ওয়ালটনের কাছে বাটলি মুর ড্রোভ সড়কে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রাস্তার নিচে পিটমাটি থাকায় এলাকায় বড় ধরনের নড়াচড়া ও ক্ষয় দেখা দিয়েছে। ফলে মেরামত কাজ চলাকালে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় কাউন্সিলের বিরোধী সদস্য লুসি ট্রিমেল সড়ক মেরামত পদ্ধতির সমালোচনা করে বলেন, এটি যেন “ছেঁড়া জাল সেলাই করার মতো” অবস্থা। তবে কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক ঝড় ও টানা ঠান্ডা-ভেজা আবহাওয়ার কারণে অনেক সড়কের অবস্থা দ্রুত খারাপ হয়েছে।
আটকে পড়া লরিটি দ্রুত উদ্ধার করা হবে বলে জানিয়েছে কাউন্সিল।















