ইংল্যান্ডের Reform UK দলের নবনির্বাচিত কাউন্সিলর Stuart Prior সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী মন্তব্যের অভিযোগ ওঠার পর পদত্যাগ করেছেন। অভিযোগ রয়েছে, তিনি মুসলিমদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন এবং শ্বেতাঙ্গদের “মাস্টার রেস” বলে উল্লেখ করেছিলেন।
এসেক্স কাউন্টি কাউন্সিলে নির্বাচিত হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই তার বিরুদ্ধে এসব পোস্ট প্রকাশ্যে আসে। পরে দলীয় সদস্যপদ বাতিল করা হয় এবং তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছাড়েন।
এ ঘটনায় ব্রিটিশ রাজনীতিতে বর্ণবাদ, ইহুদিবিদ্বেষ ও মুসলিমবিদ্বেষ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলেছে, এ ধরনের ঘৃণামূলক বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ক্রমেই স্বাভাবিক হয়ে উঠছে।















