লন্ডনের টিউব স্টেশনে হামলা, আশঙ্কাজনক যুবক

46

যুক্তরাজ্যের Charing Cross Underground station-এ ভয়াবহ হামলার ঘটনায় এক যুবক মৃত্যুর সঙ্গে লড়ছেন। রোববার ভোরে স্টেশনের টিকিট হল এলাকায় গুরুতর মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

British Transport Police জানিয়েছে, হত্যাচেষ্টার অভিযোগে ১৮, ২০ ও ২৪ বছর বয়সী তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, হামলার আগে ভুক্তভোগীর সঙ্গে কয়েক দফা বাকবিতণ্ডা হয়েছিল। প্রথমে একটি নাইটক্লাবের বাইরে, পরে ম্যাকডোনাল্ডসের সামনে এবং শেষবার চারিং ক্রস স্টেশনে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপরই হামলার ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী বা মোবাইল ফোনে ধারণ করা ভিডিও থাকলে তা পুলিশের কাছে দেওয়ার আহ্বান জানিয়েছে তদন্ত কর্মকর্তারা। তবে প্রাথমিকভাবে এটিকে বিদ্বেষমূলক হামলা বলে মনে করা হচ্ছে না।