বাবার বিরুদ্ধে ধ*র্ষণের মামলা করে বিচার পেলেন না ভুক্তভোগী মেয়ে

177

সাইফ হাসান: বাবার বিরুদ্ধে ধ*র্ষণের অভিযোগ তোলার পর দীর্ঘ নয় বছর অপেক্ষা করেও বিচার পাননি এক নারী। পুলিশের চরম অবহেলায় তদন্তে দেরি হওয়ায় বিচারের আগেই অভিযুক্ত বাবা মা\রা গেছে। ভুক্তভোগী রেচেল জানিয়েছেন দীর্ঘসূত্রিতার কারণে তিনি মানসিক যন্ত্রণায় আত্ম*হত্যার কথাও ভেবেছিলেন। ক্যামব্রিজশায়ার পুলিশ অবশেষে তাদের ভুলের জন্য ক্ষমা চেয়েছে।

২০১৪ সালে রেচেল (ছদ্মনাম) তার বাবার বিরুদ্ধে শিশু বয়সে যৌ*ন নি*র্যাতনের অভিযোগ করেছিলেন। পুলিশ তদন্ত শেষ করতে প্রায় সাত বছর সময় নেয় যা তাকে মানসিকভাবে ভেঙে ফেলে। তিনি অভিযোগ করেন বিচার না পেয়ে তিনি নিজের জীবন শেষ করে ফেলার কথাও ভেবেছিলেন।

তদন্ত চলাকালীন রেচেলকে তার পরিবার ও বন্ধুদের কাছ থেকে বিচ্ছিন্ন থাকতে হয়েছে। অভিযুক্ত বাবা তার বাড়ির খুব কাছেই থাকতেন যা তাকে সবসময় আতঙ্কে রাখত। পুলিশ দীর্ঘ ১৫ মাস তার সাথে কোনো যোগাযোগ না করায় তিনি নিজেকে চরম অসহায় মনে করতেন।

অবশেষে ২০২১ সালে বাবার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় কিন্তু আইনজীবীদের ধর্মঘটের কারণে বিচার পিছিয়ে যায়। মামলার শুনানির ছয় মাস আগেই অভিযুক্ত বাবা মা\রা গেছে। রেচেল বলেন বিচারের এই দীর্ঘসূত্রিতা তার জীবনের ১০টি বছর কেড়ে নিয়েছে এবং তাকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করেছে।

ক্যামব্রিজশায়ার পুলিশ তাদের ভুলের জন্য রেচেলের কাছে লিখিতভাবে ক্ষমা চেয়েছে। যুক্তরাজ্যে গত এক দশকে ৩৭ হাজারেরও বেশি যৌ*ন হয়রানির অভিযোগ তদন্তে এমন দীর্ঘসূত্রিতার শিকার হয়েছে। ভুক্তভোগীরা বলছেন পুলিশের এমন আচরণ বর্বরোচিত এবং অমানবিক।

#UKNews #JusticeSystem #PoliceNegligence #SexualAbuse #aknews #onebanglanews