প্রস্টেট ক্যান্সার কী, কীভাবে তা সনাক্ত করা হয় যুক্তরাজ্যে

326

সাইফ হাসান: প্রস্টেট ক্যান্সার সনাক্তকরণের জন্য এনএইচএস-এর স্ক্রিনিং শুরুর দাবিতে এখন সরব হয়েছেন ডেভিড ক্যামেরন। সম্প্রতি তিনি নিজেও এই রোগের চিকিৎসা নিয়েছেন। অলিম্পিক সাইক্লিং চ্যাম্পিয়ন ক্রিস হয় এবং বিভিন্ন দাতব্য সংস্থার সাথে একমত হয়ে ক্যামেরন বলেছেন, রোগ নির্ণয়ের সাম্প্রতিক অগ্রগতির ফলে প্রথাগত পদ্ধতির চেয়ে নিরাপদ পরীক্ষা পদ্ধতি চালু করা সম্ভব। তবে ক্যান্সার রিসার্চ ইউকে-সহ অন্যদের মধ্যে মতভেদ আছে।

প্রস্টেট ক্যান্সার পুরুষদের প্রোস্টেট গ্রন্থিতে তৈরি হয়। স্তন ক্যান্সারের পরে এটি যুক্তরাজ্যে দ্বিতীয় সর্বাধিক সাধারণ ক্যান্সার, প্রতি বছর প্রায় ৫৫,৩০০ জন এতে আক্রান্ত হন এবং ১২,২০০ জনের মৃ*ত্যু হয়। প্রস্টেট ক্যান্সার সাধারণত ৫০ বছরের বেশি বয়সের পুরুষদের প্রভাবিত করে। প্রাথমিক পর্যায়ে এর কোনো লক্ষণ না থাকলেও, ঘন ঘন প্রস্রাবের সমস্যা বা ইরেক্টাইল ডিসফাংশন এর উপস্থিতি নির্দেশ করতে পারে।

তিনটি গোষ্ঠী এই ক্যান্সারের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে: কৃষ্ণাঙ্গ পুরুষ, যাদের পরিবারে প্রস্টেট বা স্তন ক্যান্সারের ইতিহাস আছে এবং যারা BRCA1 বা BRCA2 জিনের বাহক। কৃষ্ণাঙ্গ পুরুষদের মধ্যে এটি হওয়ার এবং এতে মা\রা যাওয়ার সম্ভাবনা দ্বিগুণ। ইংল্যান্ডে প্রতি আটজনের মধ্যে একজনের তুলনায় কৃষ্ণাঙ্গ পুরুষদের প্রতি চারজনের মধ্যে একজনের জীবনে এই রোগ নির্ণয় হতে পারে।

৫০ বছরের বেশি বয়সী যে কোনো পুরুষ পিএসএ (PSA) পরীক্ষা করিয়ে প্রস্টেট ক্যান্সার আছে কিনা তা জানতে পারেন। যদিও এটি জরায়ুমুখ বা স্তন ক্যান্সারের মতো কোনো নির্দিষ্ট স্ক্রিনিং পরীক্ষা নয়। পিএসএ রক্তে প্রোস্টেট-নির্দিষ্ট অ্যান্টিজেনের মাত্রা পরীক্ষা করে। বর্তমানে এনএইচএস নিয়মিতভাবে এটি অফার করে না, কারণ পিএসএ-এর ব্যাপক পরীক্ষা ভুল রোগ নির্ণয় বা অপ্রয়োজনীয় অস্ত্রোপচারের দিকে নিয়ে যেতে পারে।

তবে দাতব্য সংস্থা প্রোস্টেট ক্যান্সার ইউকে বলছে, স্ক্রিনিং এখন অতীতের চেয়ে অনেক বেশি নিরাপদ। তারা পিএসএ পরীক্ষার পরে প্রাক-বায়োপসি এমআরআই স্ক্যান এবং প্রয়োজন হলে ট্রান্সপেরিনিয়াল বায়োপসি ব্যবহারের পক্ষে। এই ধরনের পদ্ধতি অনেক পুরুষকে অপ্রয়োজনীয় বায়োপসি থেকে রেহাই দিতে পারে। তবে ক্যান্সার রিসার্চ ইউকে সহ অন্যরা মনে করেন, স্ক্রিনিং প্রোগ্রাম শুরু করার পক্ষে এখনও যথেষ্ট তথ্য নেই।

বৃহস্পতিবার যুক্তরাজ্য ন্যাশনাল স্ক্রিনিং কমিটি এই বিষয়ে সর্বশেষ তথ্য নিয়ে আলোচনা করার জন্য বৈঠকে বসবে। কমিটির উপর চাপ রয়েছে যে তারা যাতে উচ্চ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলির জন্য স্ক্রিনিং শুরু করার অনুমতি দেয়। সবচেয়ে কার্যকর ও কম ক্ষতিকর স্ক্রিনিং পদ্ধতি খুঁজে বের করতে বর্তমানে ৪২ মিলিয়ন পাউন্ডের TRANSFORM নামে একটি পরীক্ষামূলক গবেষণা চলছে, যার ফলাফল ২০২৭ সালে জানা যাবে।

#প্রস্টেট_ক্যান্সার #ডেভিড_ক্যামেরন #NHS_স্ক্রিনিং #স্বাস্থ্য_খবর #যুক্তরাজ্য_স্বাস্থ্যসেবা