সাইফ হাসান: হামবার এস্তুয়ারিতে উচ্চ জোয়ার ও বড় ঢেউয়ের কারণে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। বুধবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে হেসল ফোরশোর এবং হেসল হ্যাভেন এলাকায় বন্যার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার সকালেও পুনরায় বন্যার সম্ভাবনা রয়েছে।
পরিবেশ সংস্থা জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে আপডেট দেবে। বড় ঢেউ এবং সমুদ্রের স্প্রে বিপজ্জনক হতে পারে বলে সাধারণ মানুষকে সমুদ্র সৈকত, প্রমেনেড, উপকূলীয় পথ এবং সড়ক থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
উত্তর সাগর উপকূলে, বিশেষ করে ইজিংটন এলাকার আশেপাশে বন্যা সতর্কতা জারি আছে। প্রপার্টি এবং ক্যারাভান পার্কগুলিকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।















