সাইফ হাসান: ইংল্যান্ডের ক্রু শহরে যৌন হামলার অভিযোগে এক আশ্রয়প্রার্থীকে আদালতে তোলা হয়েছে। ২৫ বছর বয়সী তাহা দেরউইশকে বুধবার পুলিশ ন্যান্টউইচ রোডে ঘটে যাওয়া এক ঘটনায় গ্রেপ্তার করে। তার কোনো স্থায়ী ঠিকানা নেই বলে জানানো হয়েছে। শুক্রবার চেস্টার ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে হেফাজতে পাঠানো হয়। আগামী ২৪ অক্টোবর তার মামলার শুনানি চেস্টার ক্রাউন কোর্টে অনুষ্ঠিত হবে।
আদালতে জানানো হয়, দেরউইশ বর্তমানে প্রত্যাখ্যাত আশ্রয় আবেদন নিয়ে আপিলে রয়েছেন। তিনি আপাতত ক্রু’র রয়্যাল হোটেলে অবস্থান করছিলেন।
চেশায়ার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, যৌন হামলার এ অভিযোগকে গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।














