মেট পুলিশের গুলিতে নিহত ক্রিস কাবার ঘটনায় চাঞ্চল্যকর সিদ্ধান্ত: অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক শুনানি

22

সাইফ হাসান: লন্ডনের মেট্রোপলিটন পুলিশের একজন অফিসার, যিনি ২০২২ সালে ক্রিস কাবাকে গুলি করে হত্যার অভিযোগ থেকে মুক্তি পেয়েছিলেন, তার বিরুদ্ধে এখন শাস্তিমূলক শুনানির সিদ্ধান্ত নিয়েছে পুলিশ নজরদারি সংস্থা। এই ঘটনায় অফিসার মার্টিন ব্লেকের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ উঠেছে, যা তাকে চাকরি হারানোর ঝুঁকিতে ফেলতে পারে।

২০২২ সালের সেপ্টেম্বরে দক্ষিণ লন্ডনে ক্রিস কাবা (২৪) নামে এক যুবককে গাড়িরठেতর থেকে মাথায় একটি গুলি করে হত্যা করেন তৎকালীন সার্জেন্ট মার্টিন ব্লেক। কাবা নিরস্ত্র ছিলেন এবং পুলিশ তাকে থামানোর সময় তার পরিচয় জানত না। পুলিশের দাবি, কাবার গাড়িটি আগের রাতে একটি গোলাগুলির ঘটনার সঙ্গে জড়িত ছিল।

ইন্ডিপেন্ডেন্ট অফিস ফর পুলিশ কন্ডাক্ট (আইওপিসি) জানিয়েছে, ব্লেকের গুলি চালানোর সিদ্ধান্ত অতিরিক্ত শক্তি প্রয়োগের পর্যায়ে পড়ে। আইওপিসির পরিচালক আমান্ডা রো বলেন, “এই সিদ্ধান্ত ক্রিস কাবার পরিবার এবং সার্জেন্ট ব্লেকের ওপর বড় প্রভাব ফেলবে। শাস্তিমূলক শুনানির জন্য আইনি প্রমাণের মান নিম্ন এবং আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করছি।”

ব্লেকের বিচারে বলা হয়, কাবার গাড়িটি পুলিশের তিনটি গাড়ি দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। ব্লেক দাবি করেন, কাবা গাড়িটি অস্ত্র হিসেবে ব্যবহার করে পালানোর চেষ্টা করছিলেন এবং সহকর্মীদের রক্ষার জন্য তিনি গুলি চালান। তবে প্রসিকিউশন জানায়, গাড়িটি সেকেন্ডের মধ্যে আটকে যায় এবং তখন কাউকে পিষে ফেলার মতো গতি ছিল না। গাড়ির সর্বোচ্চ গতি ছিল মাত্র ১২ মাইল প্রতি ঘণ্টা।

কাবার পরিবার এই ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলেন, “মার্টিন ব্লেকের কাজ গভীরভাবে ভুল ছিল। মেট পুলিশ তাকÇপদোন্নতি দেওয়ায় আমাদের কষ্ট আরও বেড়েছে। তাকে পুলিশের চাকরিতে থাকতে দেওয়া উচিত নয়।”

মেট পুলিশের সহকারী কমিশনার লরেন্স টেলর বলেন, “এনএক্স১২১ (ব্লেকের কোডনাম) তার সহকর্মীদের এবং লন্ডনের নিরাপত্তার জন্য তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছিলেন। এই দীর্ঘ প্রক্রিয়া তার ওপর বড় চাপ ফেলবে।”

এদিকে, মেট পুলিশ ফেডারেশনের ম্যাট কেন বলেন, “আইওপিসির এই সিদ্ধান্ত পুলিশ অফিসারদের মধ্যে শক ও ক্ষোভ সৃষ্টি করেছে। আমরা ব্লেকের পক্ষে জোরালো লড়াই চালাব।”

কাবার মৃত্যুর ঘটনায় এখনো ময়নাতদন্তের তারিখ নির্ধারিত হয়নি। এই ঘটনা ল্ডনের কালো সম্প্রদায় এবং পুলিশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। সরকার পুলিশ অফিসারদের বিরুদ্ধে মামলা করা কঠিন করার পরিকল্পনা বিবেচনা করছে।

এই প্রতিবেদনের সূত্র: The Guardian