ইংল্যান্ডের ১০০টির বেশি আবর্জনা মাঠে ভয়াবহ বিষাক্ত বর্জ্য ফাঁস! বিপদে লাখো মানুষ

189

সাইফ হাসান:ইংল্যান্ডের ১০০টির বেশি পুরনো আবর্জনার মাঠ থেকে মারাত্মক বিষাক্ত বর্জ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ২০০০ সালের পর এসব জমি প্লাবিত হয়েছে বলে সম্প্রতি এক অনুসন্ধানে উঠে এসেছে। বিশেষ করে জনবসতি ও পার্কের কাছে থাকা এসব স্থানে মানুষের স্বাস্থ্য ও পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির পরিবেশ রসায়নবিদ ডেভিড মেগসন বলেন, “বেশিরভাগ পুরনো আবর্না মাঠ তুলনামূলক নিরাপদ হলেও কিছু জায়গায় অবস্থা ভয়াবহ হতে পারে।” তিনি আরও জানান, পুরনো সময়ে কী ধরনের বর্জ্য ফেলা হয়েছিল তার যথাযথ রেকর্ড না থাকায় প্রকৃত অবস্থা জানা কঠিন।

‘উনার্থড’ এবং ‘দ্য গার্ডিয়ান’-এর যৌথ অনুসন্ধানে জানা যায়, ইংল্যান্ডের প্রায় ২০,০০০ পুরনো আবর্জনা মাঠ বিশ্লেষণ করে ১০৫টি সবচেয়ে ঝুঁকিপূর্ণ মাঠ চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে ভারী ধাতু, ফারএভার কেমিক্যালস, ফার্মাসিউটিক্যাল বর্জ্যসহ বিপজ্জনক উপাদান থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা বাড়লে এসব বিষাক্ত উাদান সহজেই পরিবেশে ছড়িয়ে পড়তে পারে।

রিভার অ্যাকশনের চেয়ারম্যান চার্লস ওয়াটসন বলেন, “ভূমি ব্যবস্থাপনার তদারকিতে অর্থের অভাব পরিবেশ বিপর্যয়ের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।”

ইংল্যান্ডের উত্তরাঞ্চলের দরিদ্র এলাকাগুলোতেই এসব ঝুঁকিপূর্ণ মাঠ বেশি দেখা গেছে, যা স্থানীয়দের জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এই প্রতিবেদনের সূত্র: The Guardian