শক্তিশালী সংগীতশিল্পীর মৃত্যু: লন্ডনের অ্যাম্বুলেন্স ও এনএইচএস-এর ব্যর্থতার স্বীকারোক্তি

72

সাইফ হাসান: লন্ডনের ক্ল্যাপটনে ২০২০ সালের এপ্রিলে এক মর্মান্তিক ঘটনায় প্রাণ হারান সংগীতশিল্পী এবো গ্রাহাম। তিনি ছিলেন হিপ-হপ গ্রুপ ফরেন বেগার্সের প্রতিষ্ঠাতা সদস্য। ৪০ বছর বয়সী গ্রাহাম তৃতীয় তলার জানালা থেকে পড়ে মারা যান। এ ঘটনায় লন্ডন অ্াম্বুলেন্স সার্ভিস ও ইস্ট লন্ডন এনএইচএস ট্রাস্ট তাদের দায়িত্বে ব্যর্থতার কথা স্বীকার করেছে।

১৭ এপ্রিল বিকেল ৪টা ২০ মিনিটে গ্রাহামের বন্ধুরা তার অস্বাভাবিক আচরণ দেখে ৯৯৯ নম্বরে ফোন করেন। কিন্তু অ্যাম্বুলেন্স কর্মীরা তাদের উদ্বেগকে গুরুত্ব না দিয়ে গ্রাহামের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে বলে মনে করেন। পরে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে গ্রাহামের ফ্ল্যাটমেট, একজন ডাক্তার, মানসিক স্বাস্থ্য সংকট টিমের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু তাদের তাৎক্ষণিক মূল্যায়নের পরিবর্তে পরের দিনের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়।

গ্রাহামের ব্ধুরা তাকে হাসপাতালে নিয়ে গেলেও অপেক্ষার মধ্যে তিনি অস্থির হয়ে পড়েন। বাড়ি ফিরে দুটি জরুরি কল করা হয়। অবশেষে ১৮ এপ্রিল রাত ১২টা ২৫ মিনিটে তৃতীয় কলে জানানো হয়, তিনি জানালা থেকে পড়েছেন। হাসপাতালে নেওয়ার পথে তার হৃদরোগে আক্রান্ত হন এবং মারা যান।

গ্রাহামের সঙ্গী ফ্রান্সেসকা ম্যাক্রি বলেন, “অ্যাম্বুলেন্স কর্মীরা আমাদের কথা উপেক্ষা করেছে। তারা জিজ্ঞাসা করেছিল এবো গাঁজা সেবন করেছে কিনা। এটা কি তার চেহারার জন্য? মানসিক স্বাস্থ্যের চিকিৎসায় জরুরি পদক্ষেপ নেওয়া উচিত ছিল।”

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসেরठ্রধান ড্যানিয়েল এলকেলেস দুঃখ প্রকাশ করে বলেন, “আমরা বিশেষজ্ঞের পরামর্শ নিতে ব্যর্থ হয়েছি। তবে জাতিগত প্রোফাইলিংয়ের অভিযোগ আমরা প্রত্যাখ্যান করছি।”

এই প্রতিবেদনের সূত্র: The Guardian