বিশাল চমক! ৩.৬ বিলিয়ন ডলারে ডেলিভারুকে কিনতে চায় ডোরড্যাশ

213

সাইফ হাসান: যুক্তরাষ্ট্রভিত্তিক খাবার ডেলিভারি অ্যাপ ডোরড্যাশ তাদের যুক্তরাজ্যের প্রতিদ্বন্দ্বী ডেলিভারুকে ৩.৬ বিলিয়ন ডলারে কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) ডেলিভারু এক বিবৃতিতে জানিয়েছে, এখনো কোনো চূড়ান্ত প্রস্তাব আসেনি, তবে আলোচনায় রয়েছে দুই প্রতিষ্ঠান।

ডেলিভারু জানিয়েছে, যদি ১.৮০ পাউন্ড (প্রায় ২.৪০ ডলার) প্রতি শেয়ারে অফার আসে, তারা শেয়ারহোল্ডারদের সেই প্রস্তাব গ্রহণের পরামর্শ দিতে পারে। তবে প্রতিষ্ঠানটিठতর্ক করে দিয়েছে, “বর্তমানে কোনো চূড়ান্ত প্রস্তাব নেই। তাই শেয়ারহোল্ডারদের এখনই কোনো পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।”

রয়টার্সের তথ্য অনুযায়ী, ডোরড্যাশের কাছে ২৩ মে পর্যন্ত সময় রয়েছে চূড়ান্ত প্রস্তাব দেওয়ার জন্য।

২০১২ সালে প্রতিষ্ঠিত সান ফ্রান্সিসকোভিত্তিক ডোরড্যাশ ২০২৪ সালে ৪২ মিলিয়ন মাসিক অ্যাকটিভ ইউজার এবং ১০.৭ বিলিয়ন ডলার আয় করেছে। এর আগে ২০২১ সালে প্রতিষ্ঠানটি ফিনল্যান্ডের ডেলিভারি কোম্পানি ওল্টকে ৭ বিলিয়ন ইউরোতে কিনেছিল।

লন্ডনভিত্তিক ডেলিভারু ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং যুকতরাজ্যের দ্বিতীয় বৃহত্তম খাবার ডেলিভারি অ্যাপ হিসেবে পরিচিত। ২০২৪ সালে প্রতিষ্ঠানটির গড় মাসিক ইউজার ছিল ৭.১ মিলিয়ন এবং আয় ছিল ২.০৭ বিলিয়ন পাউন্ড।

ডোরড্যাশের সিইও টনি সু সম্প্রতি ফোরচুনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমরা এখনো প্রথম পক্ষের ডেলিভারি ও অর্ডারিং সমস্যা সমাধানে কাজ করছি। তবে ডিজিটাল জায়ান্ট হতে গেলে এর চেয়ে অনেক বেশি কিছু করতে হবে।”

এই প্রতিবেদনের সূত্র: The Guardian