শক্তি নিরাপত্তার ভবিষ্যৎ নিয়ে লন্ডনে চমকপ্রদ আলোচনা!

63

সাইফ হাসান: লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে গত দুই দিন ধরে চলা আন্তর্জাতিক সম্মেলনে শক্তি নিরাপত্তার ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। যুক্তরাজ্য ও আন্তর্জাতিক শক্তি সংস্থার (আইইএ) উদ্যোগে ৬০টি দেশের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা এতে অংশ নেন। ইউরোপীয় ইউনিয়ন উপস্থত থাকলেও চীন অনুপস্থিত ছিল। এই সম্মেলন থেকে শক্তি নিরাপত্তার ৬টি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে।

শক্তি নিরাপত্তা জাতীয় নিরাপত্তার সমান। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, “শক্তি নিরাপত্তা ছাড়া আধুনিক সমাজ ও অর্থনীতি চলতে পারে না।” তিনি পরিচ্ছন্ন শক্তির দিকে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। শক্তি সচিব এড মিলিব্যান্ডও এতে সমর্থন জানান।

জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানোর আহ্বান জানানো হয়। রাশিয়ার গ্যাস নিয়ন্ত্রণের কারণে জ্বালানির দাম বেড়ে বিশ্বব্যাপী জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে। বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি টমি জয়েস জীবাশ্ম জ্বালানির পক্ষে কথা বলেন, নেট জিরো লক্ষ্যকে “ক্ষতিকর” আখ্যা দেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অন্য একটি বৈঠকে জলবায়ু নেতৃত্বের প্রতিশ্রুতি দেন, বলেন, “আমরা জলবায়ু পদক্ষেপে গতি কমাব না।” তিনি নবায়নযোগ্য শক্তিতে চীনের অগ্রগতির কথা তুলে ধরেন।

নিউক্লিয়ার শক্তি অনেক দেশের জন্য আকর্ষণীয়। আইইএ-র নির্বাহী পরিচালক ফাতিহ বিরল বলেন, “নিউক্লিয়ার শক্তি বিদ্যুৎ ব্যবস্থাকে শক্তিশালী করে।” ফ্রান্সের শক্তি মন্ত্রী মার্ক ফেরাচ্চিও এর সুবিধার কথা বলেন।

গুরুত্বপূর্ণ খনিœসরবরাহ এখন বড় চ্যালেঞ্জ। চীন এই বাজারের ৬০-৮০% নিয়ন্ত্রণ করে। যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি বলেন, “পরিচ্ছন্ন শক্তির সরবরাহ চেইন নিরাপদ করতে হবে।”

এই প্রতিবেদনের সূত্র: The Guardian