সাইফ হাসান: যুক্তরাজ্যের নর্থ নর্থ্যাম্পটনশায়ার কাউন্সিল নির্বাচনে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। গ্রিন পার্টির প্রার্থী উইলিয়াম পেডলি তার প্রতিপক্ষ লেবার পার্টির প্রার্থী কেলি ডাড্রিজকে তার মালিকানাধীন বাড়ি থেকে উচ্ছেদের জন্য নো-ফল্ট নোটিশ (সেকশন ২১) জারি করেছেন। অথচ গ্রিন পার্টি এই ধরনের উচ্ছেদ নিষিদ্ধের পক্ষে সোচ্চার। এ ঘটনায় লেবার পার্টি পেডলির বিরুদ্ধে কপটতার অভিযোগ তুলেছে।
কেলি ডাড্রিজ, যিনি গত ১০ বছর ধরে এই বাড়িতে বসবা¸করছেন, বলেন, “এই বাড়ি ছেড়ে যাওয়ার কথা ভাবতেই পারছি না। আমার চার সন্তান এখানে মানুষ হয়েছে, প্রতিবেশীরা আমার পরিবার। কিন্তু নোটিশ জারি হয়ে গেছে, আমার হাতে কিছু করার নেই।” গত মার্চে পেডলি তাকে দুই মাসের মধ্যে বাড়ি ছাড়ার নোটিশ দেন। এরপর গত অক্টোবরে আইনি চিঠি পাঠানো হয়। তবে ডাড্রিজ এখনো বাড়িতে রয়েছেন, কারণ তিনি মনে করেন এতে কাউন্সিল হাউজিং পাওয়ার সম্ভাবনা বাড়বে।
লেবার পার্টির এক মুখপাত্র বলেন, “গ্রিন পার্টির এই কপটতা অবিশ্বাস্য। সেকশন ২১ নিষিদ্ধের কথা বলে ভোট চাওয়া আর একই সঙ্গে নিজের ভাড়াটিয়াে উচ্ছেদের হুমকি দেওয়া একেবারেই হাস্যকর।”
গ্রিন পার্টির পক্ষ থেকে বলা হয়, “পেডলি প্রায় এক বছর আগে নোটিশটি জারি করেছিলেন। তার ব্যক্তিগত কারণে তিনি নিজের বাড়িটি ফিরিয়ে নিতে চান।” উল্লেখ্য, সেকশন ২১ নোটিশে বাড়ির মালিক দুই মাসের নোটিশে ভাড়াটিয়ার কোনো দোষ ছাড়াই বাড়ি ফিরিয়ে নিতে পারেন। লেবার পার্টি তাদের ভাড়াটিয়া অধিকার বিলে এই নিয়ম বাতিলের পরিকল্পনা করছে।
ডাড্রিজ আরো জানান, ২০১৬ সালেও পেডলি তাকে উচ্ছেদের চেষ্টা করেছিলেন, তবে তিন সপ্তাহ পর নোটিশ প্রত্যাহার করেন। এবারের নির্বাচনে প্রচারণা তারठন্য মানসিক চাপ থেকে মুক্তির উপায় হয়ে উঠেছিল। তিনি বলেন, “নির্বাচনে প্রচারণা আমার জন্য সান্ত্বনা ছিল। কিন্তু যখন দেখলাম আমার বাড়িওয়ালাও এই নির্বাচনে প্রার্থী, আমি তো অবাক!”
এই প্রতিবেদনের সূত্র: The Guardian















