এসেক্স পুলিশের শীর্ষ কর্মকর্তার যৌন কেলেঙ্কারি, চাকরি হারালেন!

104

সাইফ হাসান: যুক্তরাজ্যের এসেক্স পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা টম সিমন্সকে যৌন অসদাচরণের অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তিনি দুই নারীর সঙ্গে অপেশাদার সম্পর্কে জড়িয়ে পড়েন এবং তার পদের অপব্যবহার করেন বলে অভিযোগ। এ ঘটনায় তদন্ত করে পুলিশের স্বাধীন তদন্ত সংস্থা আইওপিসি।

তদন্তে জানা গেছে, সিমন্স দায়িত্ব পালনের সময় এক নারীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ান এবং একজন সহকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। তিনি একটি সম্পর্ক গোপন রাখেন, য¾পুলিশের পেশাগত নীতিমালার লঙ্ঘন। ২০২২ সালের মার্চে এসেক্স পুলিশ এই অভিযোগ আইওপিসির কাছে পাঠায় এবং সিমন্সকে সাসপেন্ড করা হয়।

আইওপিসি সিমন্সের বাড়িতে তল্লাশি চালায় এবং তার মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইস পরীক্ষা করে। ২০২৪ সালের জানুয়ারিতে মামলাটি ফৌজদারি অভিযোগের জন্য ক্রাউন প্রসিকিউশন সার্ভিসে পাঠানো হলেও জুনে তাকে অভিযুক্ত না করার সিদ্ধান্ত হয়। তবে, পুলিশের আচরণবিধি লঙ্ঘনের কারণে তাকে বরখাস্ত করা হয় এবং পুলিশের নিষিদ্ধ তালিকায় যুক্ত করা হয়।

আইওপিসির পরিচালক এমিলি ব্যারি বলেন, “এই কর্মকর্তার শিকারহওয়া নারীদের সাহসের জন্য ধন্যবাদ। তাদের অভিযোগের কারণে আমরা শক্তিশালী প্রমাণ সংগ্রহ করতে পেরেছি।” এসেক্স পুলিশের প্রধান কনস্টেবল বেন-জুলিয়ান হ্যারিংটন বলেন, “যৌন অসদাচরণের মতো আচরণে পুলিশে কোনো স্থান নেই। আমরা এমন ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।”

এই প্রতিবেদনের সূত্র: ‘The Guardian’