ভাদেশ্বর এসোসিয়েশন ইউ কে এর কার্যকারী কমিটির সভা অনুষ্ঠিত

131
ছবি আবুল কালাম

ঐতিহ্যবাহী সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের যুক্তরাজ্যে বসবাসকারী অধিবাসীদের প্রানের সংগঠন “ভাদেশ্বর এসোসিয়েশন ইউ কে এর কার্যকারী কমিটির সভা অনুষ্ঠিত হয় । গত ২১ শে জুন বুধবার লন্ডনস্হ ব্রিক লেনের আমার গাঁও রেস্টুরেন্টের হল রুমে। সংগঠনটির সভাপতি সৈয়দ মুক্তাদির হোসেন এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক খালিদ আহমদ মঞ্জু এর পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কাজ আরম্ভ হয়।
প্রথমে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি জনাব সৈয়দ মুক্তাদির হোসেন। তিনি সকল কে সভায় উপস্থিত হওয়ার জন্য এবং বিগত সময়ে সংগঠন পরিচালনায় সহযোগিতা করার জন্য সকল কে ধন্যবাদ জ্ঞাপন করেন। সাধারণ সম্পাদক খালিদ আহমদ মঞ্জু সংগঠন টির আগামী দিনের কর্মসূচি বিস্তারিত তুলে ধরেন এবং তিনিকে সহযোগিতা করার জন্য সকল কার্যকরী কমিটির সদস্যকে আহ্বান করেন। ট্রেজারার জনাব মোর্শেদ আলম চৌধুরী বিগত সময়ের সকল আর্থিক প্রতিবেদন তুলে ধরেন এবং সকলকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় সার্বিক বিষয়ে মূল্যবান মতামত ও বক্তব্য রাখেন,সাবেক সভাপতি আবুল মহসিন চৌধুরী,
সহ-সভাপতি আব্দুল হান্নান,সহ সভাপতি: সাহাব উদ্দিন সাবু, সহ সাধারণ সম্পাদক: কয়েস আহমেদ,সহ সাধারণ সম্পাদক: মাহতাব মোমেন, সহ সাধারণ সম্পাদক রোমান আহমেদ চৌধুরী, ট্রেজারার: মোর্শেদ আলম চৌধুরী রাহী, মেম্বারসিপ সম্পাদক : সৈয়দ মুজিবুল ইসলাম আজু, সহ মেম্বারসিপ সম্পাদক: ছিদ্দিকুর রহমান অলি ওয়াদুদ ,স্পোর্টস,ইভেন্ট এন্ড কালচারাল সম্পাদক: সুলতান আহমেদ, মিডিয়া সম্পাদক: আমির হোসেন, সৈয়দ মঞ্জুর হোসেন,এহতেশামুল হক বাহার,হাফিজ হাবিবুর রহমান, এক্সিকিউটিভ কমিটি মেম্বার: তৌফিক আহমেদ টিটু এবং উপদেষ্টা আহমদ আলী।

অনুষ্ঠানের সভাপতি জনাব সৈয়দ মুক্তাদির হোসেন অনুষ্ঠান টি সুন্দর ভাবে সম্পন্ন হওয়ার জন্য সকল কে ধন্যবাদ জ্ঞাপন করেন। উপস্তিত সকলে বিস্তারিত আলোচনা শেষে সম্মানিত সভাপতি প্রতিষ্ঠান টির অগ্রগতি এবং আগামীতে সদস্য সংখ্যা সংগ্রহ ও অসহায় দরিদ্র মেধা শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান সহ এলাকার উন্নয়নে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানান এবং ভাদেশ্বর এসোসিয়েশনের সেবা মূলক কাজে সকল কে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।