সাইফ হাসান: ম্যানসফিল্ডের লেবার এমপি স্টিভ ইয়েম হাউস অফ কমন্সে একটি কোম্পানির প্রশংসা করার সময় তাদের দেওয়া ১০,০০০ পাউন্ডের দানের কথা উল্লেখ করেননি। এই ভুলের জন্য তিনি ক্ষমা চেয়ে নিজেকে পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস কমিশনারের কাছে রেফার করেছেন।
গত ২৫ মার্চ কনস্ট্রাকশন স্ট্যান্ডার্ড নিয়ে বিতর্কে স্টিভ ইয়েম বলেছিলেন, “পাওয়ার সেভিং সলিউশনস নামে একটি কোম্পানি নির্মাণ সাইটে ডিজেল জেনারেটরের উপর নির্ভরতা কমাতে সাহায্য করছে।” তিনি এই কোমপানি ও জেসিবি’র উদাহরণ দিয়ে বলেন, “এরা ব্রিটেনকে পরিচ্ছন্ন শক্তির সুপারপাওয়ার বানানোর মিশনে অংশ নিচ্ছে।” কিন্তু গত বছরের এপ্রিলে পাওয়ার সেভিং সলিউশনসের কাছ থেকে ১০,০০০ পাউন্ড দান পাওয়ার কথা তিনি বিতর্কে বলেননি।
ইয়েম এক বিবৃতিতে বলেছেন, “আমার নির্বাচনী এলাকার এই কোম্পানির কাজের কথা বলার আগে দানের বিষয়টি প্রকাশ না করায় আমি পুরোপুরি ক্ষমা চাই। আমি স্ট্যান্ডার্ডস কমিশনারের সঙ্গে যোগাযোগ করেছি এবং যত তাড়াতাড়ি সম্ভব রেকর্ড সংশোধন করব।” তিনি জানান, তার সঙ্গে কোম্পানির কোনো ব্যক্তিগত যোগাযোগ নেই।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে’র সিনিয়র গবেষণা কর্মকর্তা রোজ হুইফেন বলেছেন, “সংসদ সদস্যদের ব্যক্তিগত কোম্পানির কাছ থেকে তহবিল নেওয়ার সময় সতর্ক থাকতে হবে যাতে মনে না হয় দাতারা এর বিনিময়ে কিছু পাচ্ছেন। তাদের সব কাজ জনস্বার্থে হতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা বজায় রাখতে সব প্রাসঙ্গিক স্বার্থ ঘোষণা করতে হবে।”
ইয়েম ২০২৪ সালের জুলাইয়ে ম্যানসফিল্ড থেকে প্রথমবার নির্বাচিত হন। তিনি প্রায় ৩,৫০০ ভোটের ব্যবধানে কনজারভেটিভ এমপি বেন ব্র্যাডলিকে হারান। এর আগে তিনি লাইফ সায়েন্স সফটওয়্যার কোম্পানিে ম্যানেজমেন্টে কাজ করতেন।
এই প্রতিবেদনের সূত্র: The Guardian















