ব্রিটিশ স্টিলের জন্য জরুরি ভোট: পার্লামেন্ট ফিরলো শনিবার!

171

সাইফ হাসান: ব্রিটিশ স্টিলের স্কানথর্প প্ল্যান্ট বন্ধের হুমকির মুখে জরুরি পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য সরকার। শনিবার পার্লামেন্ট ফিরিয়ে আনা হচ্ছে একটি জরুরি বিল পাস করতে, যা সরকারকে ইংল্যান্ডের ইস্পাত কোম্পানিগুলো নিয়ন্ত্রণের ক্ষমতা দেবে। এই পদক্ষেপের মাধ্যমে চীনা মালিকানাধীন জিংয়ে গ্রুপের স্কানথর্প প্ল্যান্ট বন্ধ করা থামানোর চেষ্টা চলছে।

নং ১০ এর একজন মুখপাত্র বলেছেন, “প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন, তাঁর সরকার সবসময় জাতীয় স্বার্থে কাজ করবেdআমাদের সব পদক্ষেপ ব্রিটিশ শিল্প, চাকরি এবং কর্মীদের জন্য। আগামীকাল পার্লামেন্ট স্টিল ইন্ডাস্ট্রি (স্পেশাল মেজার্স) বিল নিয়ে আলোচনা করবে। এটি স্কানথর্প প্ল্যান্ট রক্ষায় সরকারকে ক্ষমতা দেবে।”

জিএমবি ইউনিয়ন এই পদক্ষেপকে জাতীয়করণের প্রথম ধাপ হিসেবে দেখছে। তারা বলেছে, “ব্যবসা সচিবের দ্রুত পদক্ষেপ এই গুরুত্বপূর্ণ শিল্প ও হাজার হাজার চাকরি বাঁচাতে সাহায্য করবে।” তবে সরকারের একটি সূত্র জানিয়েছে, এটি জাতীয়করণের দিকে যাবে এমনটা “অনিশ্চিত”।

স্কানথর্পের দুটি ব্লাস্ট ফার্নেস বন্ধের আলোচনা ব্যর্থ হওয়ায় ই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিংয়ে গ্রুপ কয়লা ও আকরিকের নতুন চালানের জন্য অর্থ দিতে অস্বীকার করেছে। ফলে আগামী সপ্তাহেই একটি ফার্নেস বন্ধ হতে পারে, যা ২,৭০০ চাকরির জন্য হুমকি। সরকার ৫০০ মিলিয়ন পাউন্ডের সহায়তা দিয়েছিল পরিবেশবান্ধব বৈদ্যুতিক ফার্নেসে রূপান্তরের জন্য, কিন্তু জিংয়ে আরও বেশি অর্থ চেয়েছে।

শনিবার সকাল ১১টায় হাউস অফ কমন্সে বৈঠক হবে। ইস্টার ছুটি থেকে এমপিদের ফিরিয়ে আনা হচ্ছে। ব্যবসা সচিব জোনাথন রেনল্ডস এই আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। তবে কিছু এমপি অভিযোগ করেছেন, এত তাড়াহুড়োর সিদ্ধান্ত তাদর জন্য অসুবিধার।

কর্মীদের মধ্যে উদ্বেগ বাড়ছে, কারণ বিলম্বের ফলে চাকরি হারানোর ভয় দেখা দিয়েছে। স্কানথর্প যুক্তরাজ্যের শেষ ইস্পাত কারখানা যেখানে আকরিক থেকে ইস্পাত তৈরি হয়, তাই এটি দেশের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

এই প্রতিবেদনের সূত্র: The Guardian