ওয়ানবাংলানিউজ: ধাওয়া করতে গিয়ে নিজেদেরই গাড়ির সঙ্গে সংঘর্ষ! ইংল্যান্ডের নিউক্যাসলের কাছে এক চাঞ্চল্যকর ঘটনায় অন্তত ৭ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার পর্যন্ত পাঠাতে হয়।
নিউক্যাসলের কাছে একটি গাড়িচুরির মামলায় ধাওয়া চলাকালে পুলিশের একাধিক গাড়ি একে অপরকে ধাক্কা দেয়, যার ফলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় সোমবার রাত ১১টার দিকে।
নর্থ ইস্ট অ্যাম্বুলেন্স সার্ভস জানায়, “একটি গাড়িচুরির ঘটনার পর পুলিশের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। ধাওয়ার সময় পুলিশ গাড়িগুলোর মধ্যে সংঘর্ষ হয় এবং এতে ৭ জন পুলিশ অফিসার আহত হন।”
একজন প্রত্যক্ষদর্শী জানান, “রাস্তার দিকে তাকিয়ে বিশ্বাসই করতে পারছিলাম না—যেন সিনেমার অ্যাকশন দৃশ্য। মুহূর্তের মধ্যেই সবকিছু গুলিয়ে যায়।”
আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হলেও, জীবন ঝুঁকির বাইরে আছেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর নর্থ ইস্ট অ্যাম্বুলেন্স সার্ভিস ৫টি অ্যাম্বুলেন্স, এক বিশেষ প্যারামেডিক, এক ডিটি অফিসার, ২টি হ্যাজার্ড রেসপন্স টিম এবং গ্রেট নর্থ এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস (GNAAS)-এর সহায়তা চায়। তারা রাস্তায় গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়।
এই প্রতিবেদনের সূত্র: The Guardian
প্রতিবেদনটি করেছেন: সাইফ হাসান | ওয়ানবাংলানিউজ















