অ্যালকোহল মানেই বিপদ! স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে এক ফোঁটাও পান না করার পরামর্শ

65

ওয়ানবাংলানিউজ:ব্রেকিং! মহিলাদের স্তন ক্যান্সার থেকে বাঁচতে সম্পূর্ণ অ্যালকোহল ত্যাগ করার আহ্বান জানিয়েছে একটি আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থা। যুক্তরাজ্যের বর্তমান স্বাস্থ্যনীতি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্দেশনার চেয়েও কঠোর এই পরামর্শ এবার বিতর্কের জন্ম দিয়েছে।

সম্প্রতি World Cancer Research Fund (WCRF) এর পক্ষ থেকে এক বিশাল গবেষণা প্রকাশিত হয়, যেখানে বলা হয়—“স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে নারীদের পুরোপুরি অ্যালোহল বর্জন করা উচিত।” এই গবেষণায় অংশ নেয় Harvard University এবং Health Research Institute of the Balearic Islands এর গবেষকরা।

ড. ডোরা রোমাগুয়েরা, গবেষক দলটির পক্ষে বলেন—
“বিশ্বব্যাপী স্তন ক্যান্সার নারীদের মধ্যে সবচেয়ে সাধারণ ক্যান্সার। তবে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারা অনুসরণ করলে এ ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।”

গবেষণায় চারটি মূল পরামর্শ দেওয়া হয়েছে: ১. স্বাস্থ্যকর ওজন বজায় রাখা এবং নিয়মিত শরীরচর্চা,
২. প্রচুর শাকসবজি, ফলমূল ও আঁশযুক্ত খাবার গ্রহণ,
৩. লাল মাংস, প্রক্রিয়াজাত খাবার এবং চিনি-যুক্ত পানীয় কম খওয়া,
৪. এবং একেবারে অ্যালকোহল ও ধূমপান পরিহার করা।

এই ‘অ্যালকোহল সম্পূর্ণ বর্জনের’ সুপারিশটি যুক্তরাজ্যের সরকারি গাইডলাইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ব্রিটিশ সরকার সাপ্তাহিক সর্বোচ্চ ১৪ ইউনিট অ্যালকোহল সেবনের অনুমতি দেয়। এমনকি Cancer Research UK বলছে— “স্বল্পমাত্রায় অ্যালকোহল গ্রহণ করলে ঝুঁকি কিছুটা কম হয়।”

কিন্তু Alcohol Change UK এর আলাদা এক প্রতিবেদনে জানানো হয়, “১৪ ইউনিটের নিচেও অ্যালকোহল গ্রহণ করলে ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়।” সংস্থাটির প্রধান নির্বাহী ড. রিচার্ড পাইপার বলেন—
“আমরা দীর্ঘদিন ধে ধরে নিয়েছি, কেবল মাত্র যারা বেশি পান করেন তারাই ঝুঁকিতে আছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, সামান্য মাত্রাতেও অ্যালকোহল আমাদের স্বাস্থ্য ও মনের উপর নেতিবাচক প্রভাব ফেলে।”

এদিকে, Breast Cancer Now এর অ্যাসোসিয়েট নার্সিং ডিরেক্টর স্যালি কুম বলেন—
“আমরা এখনও পুরোপুরি বুঝতে পারিনি কেন অ্যালকোহল স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, তবে প্রতিদিন মাত্র একটি পানীয়ই ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।”

এই প্রতিবেদন প্রকাশিত হয় বুধবার, ৯ এপ্রিল ২০২৫ তারিখে। এতে আবারও স্পষ্ট হলো—নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিমিত খাদ্যাভ্যাস, ও অ্যালকোহলথেকে দূরে থাকাই স্তন ক্যান্সার প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায়।

এই প্রতিবেদনের সূত্র: The Guardian
প্রতিবেদনটি করেছেন: সাইফ হাসান | ওয়ানবাংলানিউজ